Showing posts with label ট্রিক্স এন্ড টিপস. Show all posts
Showing posts with label ট্রিক্স এন্ড টিপস. Show all posts

Wednesday, 14 August 2019

দুদিনের মধ্যেই কোচ চূড়ান্ত করতে চায় বিসিবি

দুদিনের মধ্যেই কোচ চূড়ান্ত করতে চায় বিসিবি


দুদিনের মধ্যেই কোচ চূড়ান্ত করতে চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

Introducing MOTI, Your Smart Companion And Life Coach



মাইক হেসন-রাসেল ডমিঙ্গো দুজনই ছিলেন বিসিবির সংক্ষিপ্ত তালিকায়। ফাইল ছবিস্টিভ রোডস চলে যাওয়ার পর প্রায় এক মাস প্রধান কোচের জায়গাটা শূন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে দ্রুতই শূন্য স্থান পূরণ করতে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জানালেন, কোচ সন্ধানের শেষ ধাপে চলে এসেছেন তাঁরা।
স্টিভ রোডসকে বিদায় করার পর থেকেই প্রশ্নটা হচ্ছে—নতুন প্রধান কোচকে কবে পাচ্ছে বাংলাদেশ? উত্তরটা ঈদের আগে দিতে পারেনি বিসিবি। গত ৭ আগস্ট দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোর সাক্ষাৎকার নেওয়ার পর বিসিবির কয়েকজন পরিচালক ইঙ্গিত দিয়েছিলেন এ সপ্তাহের মধ্যেই কোচ চূড়ান্ত হয়ে যেতে পারে। সবশেষ যেটা জানা গেল, এ সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের শুরুতেই কোচ পেয়ে যেতে পারে বাংলাদেশ।
ঈদের আগে থেকেই বিসিবির সংক্ষিপ্ত তালিকায় থাকা নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু কবে তিনি সাক্ষাৎকার দিতে আসবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনও হতে পারে হেসনের সঙ্গে টেলিফোনেই কথা সেরে নিয়েছে বিসিবি। সাবেক কিউই কোচ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সংক্ষিপ্ত তালিকাতেও আছেন। আগামী পরশু বিসিসিআইয়ের কোচ চূড়ান্ত হওয়া পর্যন্ত বিসিবি অপেক্ষা করছে কি না সে প্রশ্নও আসছে।

বিসিবি অবশ্য ঈদের ছুটিতেও কোচ সন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। আজ ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে বিসিবির কয়েকজন শীর্ষ কর্তা বসেছিলেন টেলিকনফারেন্সে কোচের সাক্ষাৎকার নিতে। কাল আরেকজনের সঙ্গে কথা হবে তাঁদের। এ সপ্তাহে সাক্ষাৎকারের পর্বটা শেষ করতে চান তাঁরা। কথাবার্তা শেষে আগামী সপ্তাহের শুরুতেই কোচ চূড়ান্ত হয়ে যেতে পারে বলে জানালেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, ‘দুদিনের মধ্যে আমরা হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলব। বেশি দিন অপেক্ষা করতে চাই না। কেউ ঝুলিয়ে রাখলে আমরা তো ঝুলে থাকতে পারব না! অন্য দল কাকে নিচ্ছে, সেদিকেও তাকানোর ব্যাপার নেই। (সেপ্টেম্বরে) আফগানিস্তান সিরিজের আগে আমরা কোচ চাই। কোচ চূড়ান্ত করার আগে অনেক বিষয় আছে। কেউ যদি বলি ১০০ দিন কাজ করব, সেটায় আমরা রাজি নই। এসব বিষয় চূড়ান্ত করতে যা একটু দেরি হচ্ছে। আশা করি দুদিনের মধ্যে হয়ে যাবে।’
 ন্যায্য দাম না পেয়ে ৯০০ চামড়া মাটিচাপা

ন্যায্য দাম না পেয়ে ৯০০ চামড়া মাটিচাপা


ন্যায্য দাম না পেয়ে ৯০০ চামড়া মাটিচাপা


How to Use Enhanced Campaigns With Geo-Based Bid Modifiers



ন্যায্য দাম না পেয়ে কোরবানির পশুর ৯০০টি চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জগন্নাথপুর, সুনামগঞ্জ, ১৩ আগস্ট। ছবি: সংগৃহীতন্যায্য দাম না পেয়ে প্রতিবাদ জানিয়ে কোরবানির পশুর ৯০০টি চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার পক্ষে থেকে বিভিন্ন গ্রাম থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ চামড়া বিক্রির জন্য দুই দিন ধরে চেষ্টা করেও ন্যায্য দামে তা বিক্রি করতে পারেনি। ফলে ক্ষুব্ধ হয়ে চামড়াগুলো মাটি চাপা দেয় তারা।
ওই মাদ্রাসার মুহতামিম সৈয়দ ফখরুল ইসলাম বলেন, ‘মাদ্রাসার উন্নয়নের জন্য এবারও আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কোরবানি দাতাদের কাছ থেকে কোরবানির পশুর ৯০০ চামড়া সংগ্রহ করা হয়। এর মধ্যে গরুর চামড়া রয়েছে ৮০০টি এবং ছাগলের চামড়া ১০০টি। এসব চামড়ার ন্যায্য দাম না পেয়ে বাধ্য হয়ে চামড়াগুলো মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নিই।’ তিনি অভিযোগ করেন, ‘চামড়াগুলো সংগ্রহ ও চামড়ায় লবণ ব্যবহারে জন্য প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।’
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া বলেন, চামড়ার দামে এমন পতনে ক্ষুব্ধ হয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার উন্নয়নের জন্য সংগৃহীত চামড়াগুলো মাটি চাপা দিয়ে প্রতিবাদ জানিয়েছে।
রাত ১০টার দিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম প্রথম আলোকে বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নয় শ চামড়া মাটি চাপা দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। তিনি বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ আর্থিকভাবে এখন স্বাবলম্বী। ফলে সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা এ ধরনের কাজ করেছে।’
 হবু স্ত্রীকে নিয়ে বাড়ি খুঁজছেন প্রভাস?

হবু স্ত্রীকে নিয়ে বাড়ি খুঁজছেন প্রভাস?

হবু স্ত্রীকে নিয়ে বাড়ি খুঁজছেন প্রভাস?

প্রভাস ও আনুশকা শেঠিপ্রভাস ও আনুশকা শেঠি‘আমরা খুব ভালো বন্ধু। কিন্তু আমরা বিয়ে করছি না। এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো তাড়া নেই।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন ‘দেবসেনা’ আনুশকা শেঠি। ‘বাহুবলী টু’ মুক্তি পাওয়ার পর থেকেই শোনা যাচ্ছে, ‘বাহুবলী’র পাত্রী নাকি ‘দেবসেনা’। আনুশকা শেঠির সঙ্গে সম্পর্ক আর বিয়ে নিয়ে প্রভাস বলেন, ‘এ বিষয়গুলো খুব ব্যক্তিগত। আর ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে জনসমক্ষে কথা বলতে চাই না।’ তবে পরের লাইনেই তিনি বলেন, ‘কারও সঙ্গে জুটি বাঁধলে আমি নিজেই গণমাধ্যমকে জানাব।’
এদিকে মুম্বাই মিরর আজ মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাড়ি খুঁজছেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাস ও আনুশকা শেঠি। তাঁরা শিগগিরই বিয়ে করছেন আর বিয়ের পর তাঁরা পাড়ি জমাবেন লস অ্যাঞ্জেলেসে। পুরো ব্যাপারটিকে কেউ কেউ ‘সম্ভাবনা আছে’ আর ‘হলেও হতে পারে’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
কয়েক দিন আগে শুধু আনুশকা শেঠির জন্য নিজের নতুন ছবি ‘সাহো’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন প্রভাস। এরপর অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। তাঁদের মতে, দুজনের কেউ সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও নিজেদের ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে শুরু করেছেন।
‘সাহো’ ছবির দৃশ্যে প্রভাস‘সাহো’ মুক্তি পাবে ৩০ আগস্ট। তেলেগু, তামিল আর হিন্দি ভাষায় তৈরি করা হয়েছে ছবিটি। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সুজিত। ছবিটি তৈরিতে খরচ হয়েছে ৩৫০ কোটি রুপি। অনেকেই মনে করছেন, ‘সাহো’ মুক্তির আগে প্রভাসকে আলোচনায় রাখার জন্য এমন খবর প্রচার করা হচ্ছে।
এর আগে দুবাইয়ে ‘সাহো’ ছবির শুটিং করতে গিয়ে প্রভাস চোট পান। আর তা শুনে সব কাজ ফেলে তখন দুবাইয়ে উড়াল দেন আনুশকা শেঠি। যদিও তাঁরা দুজনেই প্রেমের কথা স্বীকার করতে নারাজ, কিন্তু প্রেম না থাকলে কেউ কারও জন্য কেন এতটা পথ পাড়ি দিয়ে ছুটে যাবে? ‘বাহুবলী টু’ ছবির পর বলিউডের ‘সাহো’ ছবির কাজ শুরু করেন প্রভাস। এই ছবিতে তাঁর সহশিল্পী শ্রদ্ধা কাপুর ও নীল নিতীন মুকেশ।
এরপর থেকে প্রভাস আর আনুশকার প্রেমের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। ইন্ডিয়া ডটকম ও জি নিউজের খবরে বলা হয়, আনুশকার বিয়ের জন্য উঠেপড়ে লেগেছেন তাঁর মা-বাবা। দক্ষিণী এই নায়কের সঙ্গেই বিয়ে দিতে চান তাঁরা। আর মন্দিরে গিয়ে পূজা-অর্চনা শুরু করে দিয়েছেন আনুশকার বাবা-মা।
প্রভাস ও আনুশকা শেঠিযদিও বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি প্রভাস। ‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পর নাকি ছয় হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস। এ বছর বিয়ের পিঁড়িতে বসলে অসংখ্য তরুণী ভক্তের হৃদয় যে ভেঙে যাবে, তা বলাই যায়।
প্রকাশ্যে এলো নোবেলের ‘তোমার মনের ভেতর’

প্রকাশ্যে এলো নোবেলের ‘তোমার মনের ভেতর’

রকাশ্যে এলো নোবেলের ‘তোমার মনের ভেতর’

Amazon Is Expanding Its Retail Operation To 100 Pop-Up Stores Around The US